শিক্ষা দিবস উপল‌ক্ষে সি‌লে‌টে বা‌বে‌শিক‌ফো’র আ‌লোচনা সভা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ৭:৪৫ পূর্বাহ্ন

আব্দুল মতিন, সিলেট।।

১৭ সে‌প্টেম্বর সোমবার বিকাল ৫টায় বায়লা‌দেশ বেসরকা‌রি শিক্ষক কর্মচারী ফোরাম(বা‌বে‌শিক‌ফো) সি‌লেট জেলা শাখার উ‌দ্যো‌গে সি‌লেট নগ‌রের মির্জাজাঙ্গাল বা‌লিকা উচ্চ বিদ্যাল‌য়ে এক আ‌লোচনা সভা অনু‌ষ্টিত হয়।স‌ি‌লেট মহানগর সভাপ‌তি বাহার উ‌দ্দিন আকন্দ এর সভাপ‌তি‌ত্বে এবং জেলা সাংগঠ‌নিক সম্পাদক আব্দুল বা‌ছি‌তের প‌রিচালনায় উক্ত সভায়  বক্তব্য রা‌খেন ফোরা‌মের জেলা ও কেন্দ্রীয় সহ সভাপ‌তি সা‌জিদ আলী,  সি‌লেট জেলা সে‌ক্রেটা‌রি ও কেন্দ্রীয় যুগ্ম সাংগঠ‌নিক সম্পাদক ‌জ্যো‌তিষ মজুমদ‌ার, জেলা সাংগঠ‌নিক সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য এম এ ম‌তিন , বি.এম.জি‌.টি.এ এর ‌কেন্দ্রীয় সাংগঠ‌নিক সম্পাদক কামরুজ্জামান চৌধু‌রি, ক‌লেজ শিক্ষক প‌রিষদ, সি‌লে‌টের সাংগঠ‌নিক সম্পাদক শংকর কুমার দাস, ফোরা‌মের সি‌লেট জেলা সহ সভাপ‌তি মাওলানা মুয়ীনুল ইসলাম, রন‌জিৎ কুমার তালুকদার ও আ‌নোয়ারুল হক,যুগ্ম সাধারণ সম্পাদক দেবব্রত সাহা, মহানগর সে‌ক্রেটা‌রি জুনা‌ইদ খোরাসানী, সাংগঠ‌নিক সম্পাদক অসীম রন্জন তালুকদার।অন্যা‌ন্যের ম‌ধ্যে বক্তব্য রা‌খেন নজরুল ইসলাম, রা‌সেন্দ্র নারায়ণ তালুকদার, আবুল বাশার, আলা উ‌দ্দিন, হা‌বিবুর রহমান, আলী আহমদ, নুরুল হক, কামরুল আনাম চৌধু‌রি, না‌য়েব আলী, শংকর পা‌ল প্রমুখ।
বক্তারা শিক্ষা দিব‌সের তাৎপর্য ত‌ু‌লে ধ‌রে ব‌লেন, ১৯৬২ সা‌লে আইয়ুব খা‌নের আম‌লে প্রণীত শিক্ষানী‌তি‌তে বৈষ‌ম্যের প্র‌তিবা‌দে ছাত্র সমা‌জের রক্তক্ষয়ী আ‌ন্দোল‌ন হ‌য়ে‌ছিল। আ‌জো এ‌দে‌শের শিক্ষা ব্যাবস্থায় বৈষম্য বিরাজমান। দে‌শের মাধ্য‌মিক ও উচ্চ মাধ্য‌মিক পর্যা‌য়ের মাত্র ৩% সরকা‌রি এবং বা‌কি ৯৭% বেসরকা‌রি। বেসরকা‌রি শিক্ষকরা জাতীয়  পে স্কে‌লের মূল বেতনের সমপ‌রিমাণ অর্থ সরকার থে‌কে পে‌লেও অন্য‌ান্য সু‌বিধা‌দির ক্ষে‌ত্রে সরকা‌রি বেসরকা‌রি আকাশ পাতাল তফাৎ। তা‌দের  বাৎস‌রিক প্রবৃ‌দ্ধি না থাকায় একই বেত‌নে সারাজীবন থাক‌তে হয়। সবাই বৈশাখী ভাতা পে‌লেও তা‌দের ভা‌গ্যে তা জো‌টেনা। তাছাড়া সম্প্র‌তি এম‌পিও নী‌তিমালায় ক‌লে‌জের শিক্ষক‌দের তা‌দের পূ‌র্বে প্রাপ্ত সু‌যোগ থেকে চরমভা‌বে ব‌ঞ্চিত করা হ‌য়ে‌ছে।‌ বেসরকা‌রি শিক্ষক‌দের সকল বৈষ‌ম্যের একটাই সমাধান জাতীয়করণ। বক্তারা মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা, অর্থমন্ত্রী,   শিক্ষা আ‌ন্দোলনের নেতা বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম না‌হিদ সহ সং‌শ্লিষ্ট সক‌লের কা‌ছে এম‌পিওভূক্ত শিক্ষা জাতীয়কর‌ণের জোর দা‌বি জানান। এছাড়া শিক্ষা দিবসকে জাতীয় স্বীকৃ‌তি দা‌নের জন্য ও সরকা‌রকে অনু‌রোধ ক‌রেন।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ