স্টাফ রিপোর্টার।।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমান সরকারের শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার কঠোর সমালোচনা করেছেন । তিনি শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বলেন, শিক্ষামন্ত্রী দেশের শিক্ষাব্যবস্থাকে কবরে নিয়ে গেছেন। এ কারণেই শুক্রবার তিনজন এইচএসসি শিক্ষার্থী মারা গেছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
‘খালেদা জিয়ার’র সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও দণ্ডাদেশ প্রত্যাহারের’ দাবিতে সভার আয়োজন করে মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম।
অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ বলেন, খালেদা জিয়াকে নিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মুক্তির জন্য আইনি সহায়তার পাশাপাশি শুক্রবার সমাবেশ করে যে শক্তি দেখিয়েছে, বিএনপি নিয়মতান্ত্রিকভাবে সেই আন্দোলন করে রাজপথে থেকে সেই শক্তি দেখাতে হবে।
মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এসএম জাহাঙ্গীরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন প্রমুখ।
You must be logged in to post a comment.