-শায়লা রহমান তিথি’র কবিতা

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৮ আগস্ট, ২০১৮, ২:৫২ পূর্বাহ্ন

সেই ছেলেটি
-শায়লা রহমান তিথি

সেই ছেলেটি মনের সুখে
খেলত এবং হাসত
অসীম প্রীতি বুকে নিয়ে
দেশকে ভালোবাসত।

সেই ছেলেটির কথায় হতো
অপূর্ব সব সৃষ্টি
কথায় যেন পড়ত ঝরে
ভালোবাসার বৃষ্টি।

দেশ মাটিকে ভালোবেসে
জীবনটা তার কাটল
সারা জীবন সত্য ন্যায়ের
পথেই সে যে হাঁটল।

সেই ছেলেটি বড় হয়ে
কাঁপিয়ে দিলো বিশ্ব
স্বাধীন করে করলো প্রমাণ
বাঙালি নয় নিঃস্ব।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ