শহীদ শেখ রাসেল ইউনিভার্সিটি ট্রাস্ট বাংলাদেশের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার বেলা ২ টায় পাবনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাবনা জেলা প্রেসক্লাবের উপদেষ্টা অ্যাড. বেলায়েত আলী বিল্লু।
আলোচনা সভায় শহীদ শেখ রাসেল ইউনিভার্সিটির উপাচার্য ড. এম.এম. কফিল উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শামসুল হুদা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এনামুল হক টগর, মাসুমদিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুর রহমান।
You must be logged in to post a comment.