শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন বালার বাজার হতে সুবচনীর বাজার পর্যন্ত ৩ কিলোমিটার পাকা সড়কের দুই পাশে শতাধিক মৃত গাছ পথচারীদের মরণ ফাঁদের কারণ হয়ে দাড়িয়ে আছে। শরীয়তপুর জেলা বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও সদর উপজেলা বন কর্মকর্তা আনোয়ার হোসেন এর উদাসীনতা ও দায়ীত্বহীনতার কথা জানিয়েছেন পথচারীরা ।
সরজমিন ঘূরে বিভিন্ন যানবাহন চালক ও পথচারীদের সাথে আলাপ কালে তারা বলেন রুদ্রকর বালার বাজার হতে সুবোচনী বাজার পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় শতাধিক মৃত গাছ রয়েছে আমরা জীবনের ঝুকিনিয়ে প্রতিনিয়ত এই সড়ক দিয়ে যাতায়াত করি যেকোন সময় মৃত গাছ ভেঙ্গে পরে পথচারীদের মৃত্যু হতে পারে । কিন্তু শরীয়তপুর জেলা বন বিভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করছেনা।
এ ব্যাপারে জানার জন্য শরীয়তপুর বন বিভাগে গিয়ে বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও আনোয়ার হোসাইন দুই বন কর্মকর্তার সাক্ষাৎ পাওয়া যায়নি ।
শরীয়তপু সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদ্বীপ ঘরাই এর সাথে মুঠোফোনে আলাপ কালে তিনি বলে আমি সরজমিনে গিয়ে দেখার পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
You must be logged in to post a comment.