আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার।
গত বছরের চেয়ে ৭ টাকা বাড়িয়ে এ বছর ঢাকায় প্রতি বর্গফুট লবণ যুক্ত গরুর কাঁচা চামড়ার দাম ধরা হয়েছে ৪৭ থেকে ৫২ টাকা। আর ঢাকার বাইরে দাম ধরা হয়েছে ৪০ থেকে ৪৪ টাকা।
খাসি গতবারের চেয়ে তিন টাকা বাড়িয়ে ১৮ থেকে ২০ টাকা ধরা হয়েছে। এছাড়া বখরির চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনাসংক্রান্ত সভা শেষে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এসময় চামড়ায় লবণ দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করতে আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী জুমায় চামড়ায় লবণ দেওয়ার বিষয়টি যদি বলা হয়, তাহলে মানুষ সচেতন হবে।
গত বছর গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার প্রতি বর্গফুটের দাম ঢাকায় ছিল ৪০ থেকে ৪৫ টাকা এবং ঢাকার বাইরে ৩৩ থেকে ৩৭ টাকা ছিল। এছাড়া প্রতি বর্গফুট খাসির লবণযুক্ত চামড়ার দাম ছিল ১৫ থেকে ১৭ টাকা এবং প্রতি বর্গফুট বকরির চামড়া ছিল ১২ থেকে ১৪ টাকা ছিল।
You must be logged in to post a comment.