পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার মনোহরগঞ্জ উপজেলার ৫নং ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে ১৩৪৬ জনের মাঝে ১০ কেজি করে সর্বমোট ১৩৪৬০ কেজি চাউল বিতরণ করা হয়।
এই চাউল বিতরণ কার্যক্রম উদ্ধোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আশিকুর রহমান হাওলাদার হিরন।
উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসার জনাব মোঃ হানিফ মিয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ২ নং ওয়ার্ড মেম্বার জনাব মোঃ জাহাঙ্গীর আলম, ৪নং ওয়ার্ড মেম্বার জনাব মোঃ মফিজুর রহমান, ৬নং ওয়ার্ড মেম্বার জনাব মোঃ সফিকুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম মুন্নাসহ অনেকে।
You must be logged in to post a comment.