শরীয়তপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা

শরীয়তপুর প্রতিনিধি
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৮:৫৮ অপরাহ্ন

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করেছেন বাংলাদেশ জামায়তে ইসলামীর সহযোগী সংগঠন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শরীয়তপুর জেলা শাখা।

১ মে বৃহস্পতিবার সকাল ৮ টায় শরীয়তপুর পৌর-অডিটোরিয়াম মাঠ হতে র‌্যালী,টি বের হয়ে শরীয়তপুর জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে রাজগঞ্জ ব্রীজ হয়ে শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদ্রসার মাঠে এসে র‌্যালী,টি শেষ হয়।

বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ ফরিদ হোসাইন,প্রধান অতিথি মাওলানা মোঃ খলিলুর রহমান,প্রধান আলোচক ড:মোশারফ হোসেন মাসুদ, বিশেষ অতিথি শরীয়তপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাসেমী,জেলা নায়েবে আমির মাওলানা মোঃ মকবুল হোসাইন,শ্রমিক কল্যাণ ফেডারেশন শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু হানিফ সুজন,পৌর-সভাপতি আবুল কালাম মোল্যা,সাধারণ সম্পাদক মোঃ কাওসার হোসাইন, গঙ্গানগর বাজারের ব্যবসায়ী ও শ্রমিক নেতা মোঃ মোজাম্মেল হক-সহ শরীয়তপুর জেলা ও উপজেলার নেতা কর্মীরা ও বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ এই র‌্যালীতে অংশগ্রহন করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ