শরীয়তপুরে ভ্রম্যমান আদলতে ভূয়া চিকিৎসককে ২শ দিনের কাড়াদন্ড

শরীয়তপুর প্রতিনিধি
বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৯:২৮ অপরাহ্ন

শরীয়তপুর ভেদরগঞ্জে উপজেলা নারায়নপুর ইউনিয়নের ইকরকান্দি গ্রামে মোঃ আবুল হাসেম সরদার (৬০) নামে এক ভূয়া চিকিৎসককে কারাদন্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকাল ৬.২০মিনিটে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পচিচালনার  করে এ আদেশ প্রদান করেন।

ণ্ডপ্রাপ্ত চিকিৎসক মোঃ আবুল হাসেম সরদার তিনি দীর্ঘদিন যাবত সাধারণ মানুষকে ভূলভাল বুঝিয়ে চিকিৎসার নামে মানুষকে অপচিকিৎসা দিয়া আসছিলেন,এসময় তার বাড়ি থেকে অবৈধ ইউনানী ঔষধ ও সিরাপ উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, দীর্ঘদিন যাবত আমার কাছে অভিযোগ আসছে যে, নারায়ণপুর ইউনিয়নে ইকরকান্দি গ্রামে অপচিকিৎসক ও ইউনানী কবিরাজ আবুল হাসেম সরদার মানুষকে ভুল চিকিৎসা দিয়ে আসছে। আজ বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে আটক করা হয়।

ঔষুধ তৈরি করে চিকিৎসা প্রদান এবং ঔষুধ বিক্রির অপরাধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এবং ঔষধ আইন ১৯৪০ অনুসারে ২শ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে তিনি আরও বলেন এই উপজেলায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ