শরীয়তপুরে আগামী ১৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ সভার আয়োজন করেছে শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগ ।
শরীয়তপুর জেলা সিভিল সার্জন ডাঃ আবদুল হাদী মোহাম্মদ শাহ পরাণ এর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলোয়াত এর মধ্যোদিয়ে ১৩ জুন মঙ্গলবার দুপুর ১২টায় শরীয়তপুর সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের জন্য এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
‘এ’ প্লাস ক্যাম্পেইনে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে ,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ তালুকদার, শরীয়তপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক বালুচর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম এ ওয়াদুদ মিয়া, শরীয়তপুর সাংবাদিক কল্যান সমিতির সভাপতি ও দৈনিক যুগান্তার পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রায়হান কবির সোহেল, সাপ্তাহিক সপ্তপল্লী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল হোসেন সরদার, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি এস এম মজিবরসহ এ সময় জেলায় কর্মরত ইলেকট্রিক, প্রিন্টিং এবং অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
চলতি বছরের ১৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪ টা জেলার প্রত্যেকটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ‘এ’ প্লাস ক্যাম্পেইনটি আয়োজন করেছেন শরীয়তপুর স্বাস্থ্য বিভাগ এবং বাস্তবায়ন করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের জাতীয় পুষ্টিসেবা বিভাগ।
জেলার সকল মা’কে তার ছোট শিশুকে ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য অনুরোধ করেছেন শরীয়তপুরের সিভিল সার্জন ডাঃ আবদুল হাদী মোহাম্মদ শাহ পরান।
You must be logged in to post a comment.