শরীয়তপুরে বিদ্যুৎ সংস্পর্শে কিশোরের মৃত্যু!

শরীয়তপুর প্রতিনিধি
মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন

বিদ্যুৎ সংস্পর্শে শরীয়তপুর জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের মোল্যা কান্দী গ্রামে মোঃ রানা মৃধা ১৭ নামে এক কিশোর ছেলের মৃত্যু হয়েছে।

১৪ মে মঙ্গলবার  দুপুরে এ ঘটনা ঘটে। নিহত  মোঃরানা মৃধা ওই এলাকার মোঃ দেলোয়ার হোসেন মৃধা,নামে এক কৃষক বাবার কিশোর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মোল্লা কান্দি গ্রামের দেলোয়ার মৃধার বসতঘর নতুন করে মেরামতের কাজ চলছিল। এ সময় ঘরের একটি টিনের চালা সরাতে সাহায্য করছিল রানা মৃধাসহ বেশ কয়েকজন। তখন টিনের চালাটি অসতর্কতা বসত বৈদ্যুতিক তারের সংস্পর্শে  আহত হয় কিশোর রানা মৃধা। পরে তাকে দ্রুত উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী আবুল ভূঁইয়া বলেন, আমরা হাতে হাতে অনেকে মিলে দেলোয়ার ভাইয়ের টিনের চালা সরিয়ে নিচ্ছিলাম। হঠাৎ করে দেখি রানা মাটিতে পড়ে আছে। তখন উপরে তাকিয়ে দেখি চালাটি বিদ্যুতের তারের সঙ্গে লেগে ছিল। পরে সবাই রানাকে হাসপাতালে নিয়ে যাই। এরপর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, বিদ্যুৎ এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ