বিনোদন ডেস্ক।।
লন্ডনে এবার বসছে মিস ওয়ার্ল্ডের ৬৯তম আসর। যার চূড়ান্ত পর্ব হবে আগামী ১৪ ডিসেম্বর। গতবার মিস ওয়ার্ল্ড জয় করেন মেক্সিকোর ভেনেসা পন্সে ডি লিওন।
বাংলাদেশ থেকে এবারের আসরটির প্রতিনিধিত্ব করবে অমিকন এন্টারটেইনমেন্ট। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর নিবন্ধন চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর শুরু হবে অডিশন। এখন পর্যন্ত ৬৯টি দেশ মিস ওয়ার্ল্ডের জন্য তাদের প্রতিনিধি চূড়ান্ত করেছে।
২০১৭ থেকে বাংলাদেশ নিয়মিতভাবে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ২০১৭ সালে জেসিয়া ইসলাম ও ২০১৮ সালে জান্নাতুল ফেরদৌস ঐশী বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বিশ্বসুন্দরীদের এ আসরে
You must be logged in to post a comment.