রিক্সা চালক ও দেশ চালক

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৮ জুলাই, ২০১৮, ৫:২৫ অপরাহ্ন
প্রতীকী ছবি।

জাহিদ বিশ্বাস।।

আজ দুপুর ২.৩০ মিনিটের দিকে সোনারবাংলা ট্রান্সপোর্ট থেকে ২ কাটুন মাল ছাড়িয়ে একটা অটো রিক্সায় উঠিয়ে দিয়ে মডার্ণ মোড় হয়ে কালিকাপুরের মধ্যে দিয়ে যাচ্ছি মটর সাইকেলে। হঠাৎ দেখি পিছে রিক্সা নেই, চমকে উঠলাম। আমার সহকর্মীকে ধমক দিলাম যে তুমি লুকিং গ্লাসে ফলো করবানা?

যাইহোক দ্রুত বাইক ঘুরিয়ে যেয়ে দেখি কিছু মালামাল কাটুন থেকে রাস্তায় পড়ে গেছে এবং রিক্সালা মালামাল গোচাচ্ছে। পড়ে যাওয়া মালামাল হাতে নিয়ে আমি রিক্সায় বসলাম, বেশকিছুদুর যাওয়ার পর দেখি আমার এন্ড্রুয়েড সেটটি পকেটে নেই, আমার ট্রাইজার পরা ছিল। খুবই দুশ্চিন্তায় পড়ে গেলাম, রিক্সালাকে থামতে বলে তড়িঘড়ি করে নামতে যাচ্ছি তখন পিছন থেকে আর একটি রিক্সাচালক অভারটেক করে পাশে এসে বললো, ভাই কি খুজছেন বুঝতে পেরেছি, এই নেন আপনার মোবাইল, অনেক জোরে চালিয়ে এসে আপনার পাছ ধরেছি। মোবাইলটি পাওয়ার কোন সম্ভাবনা ছিলনা, কারণ যেখানে পড়েছিল তার হাফ কিলো দুরে চলে এসেছিলাম।

আমি অবাক হয়ে গেলাম, যেখানে আমাদের দেশের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল কর্তাব্যক্তিরা সুকৌশলে দেশীয় সম্পদ লুণ্ঠনে মহা ব্যস্ত, সেখানে একজন সাধারণ রিক্সাচালক কয়েক হাজার টাকা উপার্জনের সহজ সুযোগ নষ্ট করলো বৈধ অবৈধ এর তফাৎ বুঝে।

ধন্যবাদ দিয়ে উনাকে খাটো করিনি, প্রতিদানও দিতে চায়নি, শুধুমাত্র মহান সৃষ্টিকর্তার কাছে গভীরভাবে চেয়েছি, এই সৎ মানুষটি যেন তার পরিবার পরিজন নিয়ে ভাল থাকে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ