রাণীনগরে এমপি‘র ঐচ্ছিক তহবিল হতে দরিদ্রদের মাঝে অর্থ বিতরণ

নওগাঁ প্রতিনিধি
বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১, ৮:১১ অপরাহ্ন

নওগাঁর রাণীনগর উপজেলায় স্থানীয় এমপি’র ঐচ্ছিক তহবিল হতে দরিদ্র ৩৫ জনের মাঝে ১০ হাজার টাকা করে মোট সাড়ে তিন লাখ টাকা বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপস্থিত থেকে দরিদ্রদের হাতে এসব অর্থ তুলে দেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কামরুল হাসান সহ অন্যান্যরা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ