রাজশাহী-১ নৌকার পক্ষে বিজয়ের লক্ষ্যে যুবলীগের প্রচারে গণজোয়ার

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮, ১২:৫৩ পূর্বাহ্ন
ফারুক চৌধুরীর বিজয় নিশ্চিত...তাই নৌকার পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা যেন জমে উঠেছে..

একেএমবাবু, রাজশাহী প্রতিনিধি ।।

রাজশাহীর তানোরে জাতীয় নির্বাচন উপলক্ষে যুবলীগ এখন চাঙ্গা। আগামী ৩০ ডিসেম্বরকে সামনে রেখে নৌকার পক্ষে বিজয়ের লক্ষ্যে তানোর উপজেলা যুবলীগের প্রচার-প্রচারণা এখন গণজোয়ারে রুপ নিয়েছে। বুধবার ২৬ ডিসেম্ব’১৮ যুবলীগের আয়োজনে মোটরসাইকেল শোডাউন সফল হয়েছে।

প্রাপ্ত সংবাদে জানা যায় যে, এলাকাকে সামনে রেখে মোটরসাইকেল শোডাউন হয়েছে। তানোর পৌরসভা, মুন্ডুমালা পৌরসভা, সরনজাই ইউনিয়ন, কালীগঞ্জ বাজার, তালন্দ বাজার, মাদারীপুর বাজার এবং চৌবাড়িয়া বাজার হয়ে মোটরসাইকেল শোডাউন করেছে তানোর উপজেলা যুবলীগ।

তাছাড়া মাঠপর্যায়ের নেতাকর্মীরা বলেছেন, তানোর উপজেলা যুবলীগের সঠিক নেতৃত্বে এখন চাঙ্গা এবং প্রতিদিন ঢোল ঢাল বাজিয়ে প্রচার-প্রচারণায় বিরোধীদের কাঁপিয়ে তুলছে তানোর যুবলীগ।

আর এ কারণে ফারুক চৌধুরীর বিজয় নিশ্চিত। তাই নৌকার পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা যেন জমে উঠেছে।

এদিকে নির্বাচনী প্রচার-প্রচারণায় যুবলীগের পক্ষ থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সফল সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না এবং সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন।

অপরদিকে জানা গেছে, মুন্ডুমালাতে দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করেন কলমা ইউপির জনপ্রিয় চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। যুবলীগ সভাপতির কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘নৌকার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে জেলা আওয়ামীলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরীর বিজয় নিয়ে ঘরে ফিরবে যুবলীগ ‘

৫শ’মোটরসাইকেল যুবলীগের নেতাকর্মীরা মাঠ কাঁপানো শোভাযাত্রাতে উৎসব মুখর পরিবেশে অংশগ্রহণ করেন।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ