রাজশাহী-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আ’লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮, ১:০২ পূর্বাহ্ন
রাজশাহী-১ আসনে আ’লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরীর মনোনয়নপত্র দাখিল...

রাজশাহী-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন

আ’লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী

একেএম বাবু, রাজশাহী প্রধিনিধি।।

আগামী ১১তম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে শেখ হাসিনার মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ ওমর ফারুক চৌধুরী তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী ফজলে রাব্বির হাতে বুধবার ২৮ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেয়া কালীন সময় উপস্থিত ছিলেন খাদেমুন নবী বাবু চৌধুরী, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, তানোর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ আল মামুন, যুবলীগের থানা সভাপতি, প্রার্থীর প্রস্তাবকারী কলমা ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না প্রমুখ।

এ ছাড়াও সমাজসেবক খাইরুল ইসলাম, শফিকুল সরকার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলহাজ ওমর ফারুক চৌধুরী এবং বর্তমান সরকার প্রধান শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের সার্বিক মঙ্গল কামনা দোয়া করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ