রাজশাহী ১ অাসনে মনোনয়ন উপলক্ষে দোয়া ও মিষ্টি বিতরন 

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮, ১০:০৭ অপরাহ্ন

একেএমবাবু, রাজশাহী।।

আগামী ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কলমা ইউনিয়ন আ’লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের অায়োজনে ১৯ নভেম্বর সোমবার বিকেলে দরগাডাঙ্গা বাজারে আ’লীগের পাটি অফিসে দোয়া মাহফিল এবং মিষ্টি বিতরনের করা হয়েছে।

এতে উক্ত অনুষ্ঠানে তানোর উপজেলা অা,লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুন নবী বাবু চৌধুরী, কলমা ইউনিয়ন অা,লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, কলমা ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি  লুৎফর হায়দার রশিদ ময়না উৎসব মুখর পরিবেশে উপস্থিত ছিলেন।

তাছাড়া গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সফিকুল সরকার সহ অত্র ইউনিয়নের ছাত্র লীগের সভাপতি, সাধারন সম্পাদক তারাও দোয়া ও মিষ্টি বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রাপ্ত সংবাদ সূত্রে জানা গেছে, রাজশাহী ১ অাসনে বর্তমান (এমপি) জেলা অা,লীগের সভাপতি, সফল সংগঠক অালহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে অাবারো নৌকার মাঝি দিয়েছেন বঙ্গবন্ধুর কন্যা সে কারনে দলীয় নেতা কর্মীরা শেখ হাসিনার সঠিক মনোনয়ন দেয়ার কারনে তার মঙ্গল কামনায় রাজশাহী১ অাসনে বিভিন্ন এলাকাতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ