একেএমবাবু, রাজশাহী প্রতিনিধি ।।
রাজশাহী নগরীকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়ে তোলার জন্য সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্দেশনা অনুযায়ী দ্রুত উন্নয়ন এগিয়ে চলছে।
এর অংশ হিসেবে বৃহস্পতিবার ১৭ জানুয়ারী’১৯ সকালে জলাবদ্ধতা দুর করণার্থে বিভিন্ন প্রকল্পের আওতায় তেরখাদিয়া সিলিন্দা কালভাট হতে রাজশাহী বাইপাস সড়ক পর্যন্ত সংযোগ সড়কের উদ্বোধন করা হয়েছে।
এদিকে রাস্তাটি ১৮ ফুট প্রশস্ত ১ কিলোমিটার দৈর্ঘ্য তাতে রাস্তাটি ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯৩ লক্ষ ৪৩ হাজার ৩৬৮ টাকা। আগামী দু’মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে খোঁজ খবরে জানা গেছে।
উদ্বোধনকালে যারা উপস্থিত ছিলেন রাজশাহী সিটিকর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ৬ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা বেগম, ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ কবির সেন্টু, রাসিকের প্রধান প্রকৌশলী আশরাফুল হকসহ এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.