একেএম বাবু, রাজশাহী।।
অাগামী ৩০শে ডিসেম্বরকে সামনে রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী জেলার ছয়টি অাসনে বর্তমান অা,লীগের প্রার্থী মনোনয়নে সবুজ সংকেত কারা পেয়েছে প্রশ্ন একটাই চলছে গ্রাম গঞ্জ, শহরে নগরে পাড়া মহল্লা গুলোতে।
এদিকে অত্র জেলার সব অাসন গুলো বর্তমানে অা,লীগের দখলে রয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জেলার ৬টি অাসন নিজেদের দখলে রাখতে চাই রাজশাহী জেলা অা,লীগ ও মহাজোট। অপরদিকে নির্বাচনী মাঠ এখন পর্যন্ত তাদের দখলে অাছে। প্রাপ্ত খবরে জানা রাজশাহী ১ অাসনের (এমপি) জেলা অা,লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী ৩য় বারের মতো অাবারো তানোর গোদাগাড়ীতে নির্বাচন করার জন্য সবুজ সংকেত দিয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা।
তাছাড়া অারো জানা গেছে, পবা ও মোহনপুরে অায়েন উদ্দিন, দুর্গাপুর, পুঠিয়াতে অাব্দুল ওয়াদুদ দারা, বাঘা চারঘাটে শাহরিয়ার অালম, বাগমারাতে ইঞ্জিনিয়ার এনামুল হক সহ রাজশাহী সদর অাসনে মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশাকে নৌকার একমাত্র মাঝি হিসেবে মনোনয়ন ফাইনাল বিভিন্ন সূত্রে তা প্রকাশ পেয়েছে।
এদিকে রাজশাহী ১ অাসনের বিভিন্ন এলাকা ঘুরতে গিয়ে দেখা গেছে বর্তমান (এমপি) জেলা অা,লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী সব দিক দিয়ে উন্নয়নে ফিট, চলতি বছরে অল্প সময়ে তা উন্নয়ন করে দেখালেন। গোপন সূত্রে জানা একটি চক্র বর্তমান সরকার এবং হেভিওয়েট এমপিদের বিরুদ্ধে অপশক্তিরা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে সরেজমিন উঠে এসেছে।
জানা গেছে বর্তমান এমপিদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে মিথ্যা অভিযোগ করা হচ্ছে, যে গুলোর কারনে এ অঞ্চলের রাজনৈতিক মাঠে বড় ধরনের ক্ষতি হতে পারে ধারনা করছে সচেতন নাগরিকেরা। রাজশাহীর মাঠ পর্যায়ের নেতারা দাবী তুলেছে এখনি ঐ সকল ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলতে হবে,তাদের প্রতি বেশি করে নজর দারী বাড়াতে হবে এ সব বিষয়ে দাবী তুলেছেন রাজশাহীর মাঠ পর্যায়ের মুজিব প্রিয় অা,লীগের নেতা কর্মীরা।
এদিকে, তানোর উপজেলা যুবলীগের সফল সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়নার কাছে বর্তমান জাতীয় নির্বাচনের পরিবেশ কি জানতে চাইলে তিনি বলেন তানোর অা,লীগ, যুবলীগ সহ সকল অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ অাছে, অা,লীগ পরিবার ঐক্য বদ্ধ থাকলে কেউ কখনো এ পরিবারকে হারাতে পারবেনা?
তবে ঐক্যের কোন বিকল্প নাই এ কথাও মত দিয়েছেন তিনি। ময়না বলেন, তানোর যুবলীগ এবারের জাতীয় নির্বাচনে নতুনদের কাজে লাগিয়ে তিন বারের জয় নিজেদের পক্ষে নিয়ে অাশার জন্য অঙ্গিকার করেছে যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।এদিকে শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবে তাকে সবুজ সংকেত দিয়েছেন, নিজ নিজ এলাকাতে তাদের পক্ষে নিয়মিত উঠান বৈঠক হচ্ছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয়টি অাসনে মধ্যে সব চাইতে গুরুত্বপুর্ন সংসদীয় অাসন রাজশাহী ১ অাসন। এ অাসনে একমাত্র নৌকার কান্ডারি ওমর ফারুক চৌধুরী ছাড়া এ অাসনে তার কোন বিকল্প নাই। তাই সব কিছু ভুলে এক হয়ে সকলে মিলে দেশ গড়ার কাজে সহযোগিতা করলে এ দেশ অারো এগিয়ে যাবে সচেতন নাগরিকদের মতামতে পাওয়া গেছে।
You must be logged in to post a comment.