রাজশাহীর ৬টি আসনে নৌকা ও ধানের শিশের স্লোগান শুরু

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮, ৭:৪৪ অপরাহ্ন

একেএম বাবু, রাজশাহী।।

আগামী ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীর ৬টি  আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর পর ভোটের মাঠ দখলের জন্য অা,লীগ এবং বিএনপির প্রার্থী সমর্থকেরা প্রচারনায় নেমে পড়েছেন। ভোটের লড়াইয়ে শহর থেকে উপজেলা, ইউনিয়নের তৃনমূল সহ সর্বত্রই বইছে নির্বাচনী হাওয়া।

প্রাপ্ত সংবাদ সূত্রে জানা গেছে জেলা উপজেলার সড়ক ও অলিগলিতে উৎসবমুখর পরিবেশের মধ্যে দেশ ব্যাপি প্রচারনার অংশ হিসেবে আ’লীগ ও বিএনপির নেতা কর্মীরা মাঠে নেমে পড়েছেন।চায়ের আড্ডাতে শুরু হয়েছে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলাপ আলোচনা।

এদিকে রাজশাহী জেলার সংসদীয় অাসন গুলোতে সোমবার জেলা রিটানিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক বরাদ্দের পর থেকে রাজশাহী ১ (তানোর গোদাগাড়ী আসনে) নৌকার প্রার্থী বর্তমান (এমপি) অালহাজ ওমর ফারুক চৌধুরীর পক্ষে সোমবার দুপুরে কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার উপস্থিতে চারশত নারীদের সাথে নিয়ে মিছিল গনসংযোগ করতে দেখা গেছে। নেতা কর্মীরা পোস্টার, লিফলেট বিতরন সহ মাঠ নিজেদের পক্ষে ধরে রাখার জন্য সব ধরনের চেষ্টা করছে। অপরদিকে অত্র জেলার অন্য অাসন গুলো (মোহনপুর, পবা, রাজশাহী ৩) (বাগমারা রাজশাহী ৪) (দুর্গাপুর, পুঠিয়া রাজশাহী ৫) (বাঘা, চারঘাট রাজশাহী ৬ এবং (সদর রাজশাহী ২) এ আসনের বিভিন্ন এলাকা গুলোতে নৌকা ও ধানের শিশের স্লোগান ব্যাপক ভাবে শুরু হয়েগেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ