একেএম বাবু, রাজশাহী।।
তানোরের মধ্যে গুরুত্বপূর্ণ ইউনিয়ন কামারগাঁ ইউপি।গত ১৮ই অাগস্ট মাদারীপুর বাজারে অাওয়ামী লীগের নিজস্ব পাটি অফিস উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে কামারগাঁ ইউপির ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি, অাব্দুস সালামের নেতৃত্বে এক ঝাক যুবলীগের কর্মীরা অফিস উদ্বোধন দোয়া ও অালোচনা সভা অনুষ্ঠানে সকলে একত্রে উপস্থিত ছিলেন। জানা গেছে, মাদারীপুর বাজারে (এমপি) ফারুকের অাগমন কেন্দ্র করে দলের নেতাদের ভেতরে উৎসব মুখর পরিবেশ সকলের মাঝে দেখা গেছে। এদিকে, যে সমস্থ যুবলীগের নেতা কর্মীরা কামারগাঁ ইউপির ১ নম্বর ওয়ার্ডে যারা নেতৃত্ব তৈরী ও দলকে সুসংগঠিত করে যাচ্ছে এরশাদ অালী, হাবিল রানা, ইউসুফ, রিপন, অাশরাফুল, স্বপন, গিয়াস, বাবু, মিঠন, এবং তপন বাবু সহ সকলে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন অনুষ্ঠান গুলোতে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন সংবাদ কর্মীদেরকে ওয়ার্ড যুবলীগ সভাপতি, এসব কথা জানিয়েছেন। অপরদিকে, খোজ খবরে জানা গেছে, তানোর উপজেলা যুবলীগের সভাপতি, ময়না চেয়ারম্যানের সঠিক দৃষ্টিপথ থাকার কারনে অত্র ইউপির মধ্যে মালশিরাতে এখন যুবলীগ চাঙ্গা। এছাড়া সকলে যুবলীগের পক্ষ থেকে ঈদ-উল অাজহার শুভেচ্ছা জানিয়েছেন।