একে এম বাবু, রাজশাহী।।
রাজশাহী ১ অাসনের গুরুত্বপূর্ণ উপজেলা তানোর, (১১তম) জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩ডিসেম্বর সোমবার সকালে বিভিন্ন শ্রেনীর মানুষদের সাথে পথ সভার মাধ্যমে মত বিনিময় সভা করেছেন তানোর গোদাগাড়ীর এক মাত্র শেখ হাসিনার মনোনিত এমপি পদ প্রার্থী জেলা অা,লীগের সংগ্রামী সভাপতি ওমর ফারুক চৌধুরী।
তিনি তালন্দ ইউপির একই দিনে কয়েকটি স্থানে উপজেলা অাওয়ামী লীগের অায়োজনে পথ সভা ও মতবিনিময় করছেন ওমর ফারুক চৌধুরী। প্রাপ্ত খবরে দেখা গেছে, নৌকার প্রার্থী অালহাজ্ব ওমর ফারুক চৌধুরী তিনি অা,লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা গুলি তুলে ধরে কুসল বিনিময় করেন, তাছাড়া নিজ নিজ এলাকাতে নৌকার পক্ষে থাকার জন্য সকলের প্রতি অাহব্বান জানান। এদিকে নির্বাচনী পথ সভা তালন্দ ইউপির, মোহর, লছিড়ামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং দেবিপুর গ্রামে পথ সভার মাধ্যমে মত বিনিময় করেন।
এছাড়া এমপির সংঙ্গে উপস্থিত ছিলেন তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাবুল কাসেম, ইউপি অা,লীগ সভাপতি নাজিমুদ্দিন বাবু, তালন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অাবুল হাসান, যুবলীগ ইউপি সভাপতি রইস উদ্দিন বাচ্চু ইউনিয়ন অা,লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এমপি ওমর ফারুক চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.