রাজশাহীর তানোর হরিপুরে আ’লীগের কর্মী সভা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৫০ অপরাহ্ন

একেএম বাবু, রাজশাহী ।।

রাজশাহীর তানোর কামারগাঁ ইউপির ৮ নম্বর ওয়ার্ড আ’লীগের আয়োজনে ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে হরিপুর স্কুল মাঠে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে ওয়ার্ড আ’লীগের সভাপতির  সভাপতিত্বে, প্রধান অতিথি তানোর উপজেলা যুবলীগের সভাপতি, কলমা ইউনিয়ন পরিষদের দু বারের সকলের জনপ্রিয় চেয়ারম্যান, লুৎফর হায়দার রশিদ ময়না উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি কামারগাঁ ইউপি আ’লীগের সভাপতি, ফজলে রাব্বি ফরহাদ তিনিও উপস্থিত ছিলেন। এদিকে কর্মী সভাতে যারা ছিলেন, তারা হলেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, তোফাজ্জল হোসেন তোফা, যুগ্নসাধারন সম্পাদক, রামকমল সাহা, সহ স্থানীয় আ’লীগের নেতা কর্মীরা উক্ত সভাতে উপস্থিত ছিলেন।

প্রাপ্ত সূত্রে জানা গেছে, প্রধান অতিথি লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ১ তানোর গোদাগাড়ী আসনের হরিপুর ভোট সেন্টারে আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে (৮নম্বর ওয়ার্ডের সাধারন ভোটারেরা) ব্যাপক ভোটে নৌকার বিজয় করাবে এবং করতে যা যা করা দরকার সে গুলোর সঠিক পরিকল্পনা করার জন্য উপস্থিত নেতা কর্মীদের পরামর্শ দিয়েছেন ময়না চেয়ারম্যান। আগামীতে এ ধরনের সভার আয়োজন করার জন্য নেতা কর্মীদের প্রতি সব ধরনের সহযোগিতা করার কথা বলেন, ফজলে রাব্বি ফরাদ।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ