রাজশাহীর তানোর মালশিরাতে যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত 

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮, ১০:০০ অপরাহ্ন

একেএম,বাবু, রাজশাহী।।
রাজশাহীর তানোরে কামারগাঁ  ইউপির ১ নম্বর ওয়ার্ড যুবলীগের অায়োজনে ১লা সেপ্টেম্বর শনিবার রাতে চৌবাড়িয়া মালশিরা উচ্চ বিদ্যালয় চত্তরে যুবলীগের কর্মী সভা সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।এতে ওয়ার্ড যুবলীগের সভাপতি অাব্দুস সালামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে, তানোর উপজেলা যুবলীগের সভাপতি, কলমা ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান লড়াকু সৈনিক লুৎফর হায়দার রশিদ ময়না উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা ছিলেন,গোদাগাড়ী উপজেলা যুবলীগের (সাবেক) সভাপতি শফিকুল সরকার। এছাড়া অারো যারা উপস্থিত ছিলেন, কামারগাঁ ইউপি অা,লীগের সভাপতি, ফজলে রাব্বি ফরহাদ, তানোর থানা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, তোফাজ্জল হোসেন তোফা, অত্র ইউপির যুবলীগের সভাপতি তোফায়েল হোসেন, সাধারন সম্পাদক নির্মল সরকার, ওয়ার্ড অা,লীগ সভাপতি (মেম্বার) অালাউদ্দিন সহ স্থানীয় এক ঝাক যুবলীগের নেতা কর্মীরা উক্ত কর্মী সভাতে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অাগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তানোর গোদাগাড়ীর কৃতি এবং শহিদ পরিবারের সন্তান, অালহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে অাবারো বিজয় করতে যুবলীগের দুর্বল কমিটির সংস্কার করা হচ্ছে? বক্তারা বলেন রাজশাহী ১ অাসনের তানোরের পোড়া মাটির জনপ্রিয় (এমপি) হিসেবে ফারুক চৌধুরীকে অাবারো বিজয় করানোর জন্য যা যা করা দরকার এখন সময় এসেছে তা করতে হবে।
অপরদিকে উপস্থিত যুবলীগের নেতা কর্মীরা হাত তুলে শপত করে বলেন, রাজশাহী ১ অাসনের এমপি জেলা অা,লীগের সংগ্রামী সভাপতি অালহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে বিজয় করাবে বলে স্থানীয় যুবলীগের নেতা কর্মীরা হাত তুলে অঙ্গিকার করেছে। উক্ত যুবলীগের কর্মী সভাতে প্রধান অতিথি লুৎফর হায়দার রশিদ ময়না তার বক্তব্যে বলেন, ২০০৮ সালে রাজশাহী ১ অাসনে প্রথম এমপি নির্বাচিত হয়েছেন তিনি হলেন, অালহাজ্ব ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন অাগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অাবারো যুবলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ঝাপিয়ে পড়ে নৌকার বিজয় নিয়ে ঘরে ফিরবে তানোর উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না এসব কথা বলেন।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ