একেএম বাবু, রাজশাহী।।
রাজশাহীর তানোরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী আওয়ামীলীগের বাধাইড় ইউনিয়ন অায়োজনে পরিষদ চত্বরে ১৬ই জানুয়ারী বুধবার বিকেলে কর্মী সভা সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠান সভাপতি আবুল কালাম অাজাদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বাধাইড় ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, এদিকে থানা অা,লীগের সাধারন সম্পাদক, অাব্দুল্লাহ অাল মামুন, উপজেলা পরিষদের মনোনয়ন প্রত্যাশী যুবলীগের সফল সভাপতি, লুৎফর হায়দার রশিদ ময়না উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাধাইড় ইউপি চেয়ারম্যান অাতাউর রহমান, গোদাগাড়ী উপজেলা ভাইসচেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী তুখোড় বক্তা সফিকুল সরকার এবং তানোর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জোবায়ের হোসেন সহ অাওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উক্ত সভাতে উপস্থিত ছিলেন। এদিকে এ ধরনের বিভিন্ন অনুষ্ঠান গুলি পর্যবেক্ষনে উঠে এসেছে যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়নাকে তানোর উপজেলাতে নৌকার প্রার্থী করার তৃণমূল অাওয়ামী লীগ নেতা কর্মীরা দিনে দিনে জোর দাবী করছে। উপস্থিত মতামতে পাওয়া গেছে উপজেলা নির্বাচনে তরুন্যের প্রতীক, নির্যাতিত, নিপিড়িত, সাধারন মানুষদের অধিকার অাদায়ের একমাত্র অাস্থা-ভাজন সৎ যোগ্য জনপ্রিয় নেতা লুৎফর হায়দার রশিদ ময়নার নাম বার বার মাঠ পর্যায়ে উঠছে। এছাড়া ময়নাকে পঞ্চম নির্বাচনে নৌকার প্রার্থী করা হলে এ উপজেলা সহজে অা,লীগের দখলে অাসবে এবং সদরকে অা,লীগের শক্ত অবস্থানে থাকবে তা ভাবা যাবে। এ ধরনের দাবী গুলি তৃনমুল নবীণ প্রবীন অা,লীগের নেতা কর্মীরা মিলে দাবীর কথা তুলে ধরেছেন। এদিকে যুবলীগ সভাপতির কাছে নির্বাচন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্ব-ঘোষিত ডিজিটাল গঠন ২১ ভিশন বাস্তবায়ন করার জন্য অামার প্রিয় অা,লীগের সভানেত্রী এবং এমপি মহোদয় যদি ভালোর জন্য মনে করেন তাহলে নির্বাচনে বিজয় হয়ে বঙ্গবন্ধুর অাদর্শের এবং শেখ হাসিনার তানোরকে ডিজিটাল হিসেবে গড়ে তুলবো। তিনি বলেন তিন বারের নির্বাচিত সফল সাংসদ অালহাজ ওমর ফারুক চৌধুরী অামাদের একমাত্র অবিভাবক তিনিতো সব বিষয় অবগত এবং কে কি ধরনের সব তিনি বোঝেন অার কাকে দিয়ে উপজেলা পরিষদ পরিচালনা করালে অাগামীর জন্য অারো ভালো হবে এসব কথা এক সাক্ষাৎ কারে কথার মাঝে পাওয়া গেছে। পরিশেষে তিনি তানোরের সকল জনগনদের কাছে অান্তরিকতার সহিত দোয়া ও অার্শিবাদ চেয়েছেন লুৎফর হায়দার রশিদ ময়না।
You must be logged in to post a comment.