একেএম বাবু, রাজশাহী।।
রাজশাহীর তানোরে জাতীয় নির্বাচন উপলক্ষে প্রত্যেক দিন ওয়ার্ডে ওয়ার্ডে এমপি ওমর ফারুক চৌধুরীকে নিয়ে চলছে গনসংযোগ এবং খালেদ ওয়াসী কেটুর মৃত্যু উপলক্ষে দোয়া মাহফিল ও কর্মী সভার খবর বিভিন্ন ভাবে পাওয়া গেছে। এদিকে, প্রতি দিনের ন্যায় অত্র উপজেলার বাঁধাইড় ইউপির ৪ -৫ নম্বর ওয়ার্ড যুবলীগের অায়োজনে, ২৮ই সেপ্টেম্বর শুক্রবার বিকেলে, হরিশপুর স্কুল ও নারায়ন পাড়া স্কুল মাঠে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে উক্ত সভাতে, প্রধান অতিথি হিসেবে, তানোর উপজেলা যুবলীগের সভাপতি ও কলমা ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান, লুৎফর হায়দার রশিদ ময়না উপস্থিত ছিলেন। এবং প্রাপ্ত খবরে জানা, প্রতিটি সভা গুলোতে লুৎফর হায়দার রশিদ ময়নার সাথে সার্বিক সহযোগিতা করছেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক, জোবায়ের ইসলাম।
সভাতে, অারো যারা ছিলেন, তারা হলেন, স্থানীয় এক ঝাক যুবলীগের নেতা কর্মীরা উক্ত সভাতে উপস্থিত ছিলেন। চেয়ারম্যান ময়না বলেন,এমপি ওমর ফারুক চৌধুরীকে অাবারো ভোট দিয়ে নির্বাচিত করে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের ভোট বৃদ্ধির কোন বিকল্প নাই।তাছাড়া অাগামীতে এমপিকে বিজয় করাতে যা যা করা দরকার তাই করতে হবে এখনি। অপরদিকে যুবলীগের থানা সভাপতির সামনে হাত তুলে শপত করে স্থানীয় নেতা কর্মীরা বলেন, এমপি ফারুকের সাথে অাছি অাগামীতে ঐক্যবদ্ধ থাকবো।