রাজশাহীর তানোর প্রানপুরে যুবলীগের যুব সভা 

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৭ নভেম্বর, ২০১৮, ১১:১৪ অপরাহ্ন

একেএম বাবু, রাজশাহী।।

রাজশাহীর তানোরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওয়ার্ডে ওয়ার্ডে (এমপি) ওমর ফারুক চৌধুরীর পক্ষে গনসংযোগ ও যুবসভা অনুষ্ঠিত হয়েছে। প্রাপ্ত খবরে জানা, অত্র উপজেলার পাচঁন্দর ইউপির ৪,৫,৬ নম্বর ওয়ার্ড যুবলীগের অায়োজনে ৭ নভেম্বর বিকেলে প্রানপুর উচ্চবিদ্যালয় চত্তরে যুবসভা সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভাতে প্রধান অতিথি হিসেবে তানোর উপজেলা যুবলীগের সভাপতি, কলমা ইউনিয়ন পরিষদের দুবারের চেয়ারম্যান যুব সমাজের যুবরাজ লুৎফর হায়দার রশিদ ময়না তিনি উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তাছাড়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক, জোবায়ের হোসেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

এদিকে বিশেষ অতিথি পাঁচন্দর ইউপি অা,লীগের সভাপতি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাব্দুল মতিন, গোদাগাড়ী উপজেলা যুবলীগের (সাবেক) সভাপতি মাঠ কাঁপানো বক্তা সফিকুল সরকার। ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে,সাধারন সম্পাদক রেজাউল ইসলাম পরিচালনায়, তাদের সাথে স্থানীয় এক ঝাক যুবলীগের নেতা কর্মীরা উক্ত সভাতে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, এমপি ওমর ফারুক চৌধুরী একমাত্র তানোর গোদাগাড়ীর নৌকার মাঝি অাছে এবং অাগামীতে থাকবে।

তিনি বলেন ওমর ফারুক চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে এমপি পদে নির্বাচিত করতে হবে তাহলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে? তিনি বলেন,নৌকা প্রতীকের জন্য এবার তরুন ভোটারেরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।

অাগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যা যা করা দরকার অামাদেরকে তাই করতে হবে। এসব বক্তব্য শোনার পর উপস্থিত যুবক যুবতীরা উপজেলা যুবলীগের সভাপতির সামনে হাত তুলে শপত করে বলেন বর্তমান এমপির সাথে অামরা ঐক্যবদ্ধ অাছি, অাগামীতেও ঐক্যবদ্ধ থাকবো বলে উপস্থিত নেতা কর্মীরা উপজেলা সভাপতির কাছে এ ধরনের অঙ্গিকার করেছে প্রাপ্ত খবরে জানা গেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ