রাজশাহীর তানোর পাড়িশোতে নির্বাচন উপলক্ষে যুবলীগের কর্মী সভা

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৮ অক্টোবর, ২০১৮, ১০:৩৬ পূর্বাহ্ন

একেএম,বাবু, রাজশাহী।।

রাজশাহীর তানোর কামারগাঁ ইউপির ৩নম্বর ওয়ার্ড  অায়োজনে ৭ই অক্টোবর রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যুবলীগের কর্মী সভা সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে কামারগাঁ ইউপির ৩নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি,জাহিদ হাসান রিগানের সভাপতিত্বে, প্রধান অতিথি তানোর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক,জোবায়ের ইসলাম, বিশেষ অতিথি ফজলে রাব্বি ফরহাদ উপস্থিত ছিলেন।

এদিকে, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক,তোফাজ্জল হোসেন তোফা, থানা সদস্য রামকমল,কামারগাঁ ইউপি সভাপতি,তোফায়েল হোসেন, সাধারন সম্পাদক, নির্মল সরকার, ১নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি অাব্দুস সালাম, অত্র ওয়ার্ড মেম্বার শফিকুল ইসলাম বকুল সহ স্থানীয় যুবলীগের এক ঝাক নেতা কর্মীরা উক্ত কর্মী সভাতে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা জোবায়ের ও ফজলে রাব্বি ফরহাদ বলেন, অাগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তানোরের প্রিয় ব্যক্তি এবং শহীদ পরিবারের সন্তান, জেলা অা,লীগের সংগ্রামী সভাপতি জননেতা অালহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে অাবারো এমপি বিজয় করতে যা যা করা দরকার তাই করতে হবে। তিনি বলেন, অাগামী ২৭শে ডিসেম্বরকে সামনে রেখে রাজশাহী ১ অাসনে ফারুক চৌধুরীকে এবার কামারগাঁ ইউনিয়নে ব্যাপক ভোটে বিজয় হবে।সে কথা উপস্থিত অা,লীগের নেতা কর্মীরা হাত তুলে শপত করেন।

ফরহাদ বলেন, জননেতা অালহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে অাগামী ২৭শে ডিসেম্বর নৌকার বিজয়  না নিয়ে ঘরে ফিরবেনা বলে অঙ্গিকার করেছে ইউনিয়ন সভাপতি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ