একেএম বাবু, রাজশাহী।।
রাজশাহীর তানোর তালন্দ ইউনিয়নের লালপুর উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অাজ ১২ নভেম্বর সোমবার সন্ধায় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাপ্ত খবরে জানা গেছে উক্ত সভাতে, তালন্দ ইউপির ৫নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি (মেম্বার) অাবুল হাসানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে তানোর উপজেলা যুবলীগের সভাপতি, কলমা ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত চেয়ারম্যান যুব সমাজের অহংকার যুবরাজ লুৎফর হায়দার রশিদ ময়না উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তাছাড়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক, জোবায়ের হোসেন প্রধান বক্তা হিসেবে তিনিও বক্তব্য রাখেন।
এদিকে বিশেষ অতিথি তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাবুল কাসেম সহ গোদাগাড়ী উপজেলা যুবলীগের (সাবেক) সভাপতি, পরিবেশ বান্ধব মাঠ কাঁপানো বক্তা সফিকুল সরকারও বক্তব্য দিয়েছেন। যুবলীগের ইউনিয়ন সভাপতি ও সাধারন সম্পাদক সহ স্থানীয় এক ঝাক যুবলীগের নেতা কর্মীরা উক্ত সভাতে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, এমপি ওমর ফারুক চৌধুরী একমাত্র তানোর গোদাগাড়ীর নির্ভরযোগ্য নৌকার মাঝি তিনি আছে এবং আগামীতেও থাকবে।
তিনি বলেন নৌকা প্রতীকে ভোট দিয়ে অাবারো এমপি নির্বাচিত করতে হবে, তাহলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে? তিনি বলেন, উন্নয়নের প্রতীক নৌকা উন্নয়নে ফিট ওমর ফারুক চৌধুরী, সে কারনে তরুন ভোটারেরা এবার তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে।
লুৎফর হায়দার রশিদ ময়না যুবলীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন অঅগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিজেদের দখলে নেওয়ার জন্য যা যা করা দরকার সকলে এক সংঙ্গে সেটাই করতে হবে। এসব বক্তব্য শোনার পর উপস্থিত যুবক যুবতীরা উপজেলা যুবলীগের সভাপতির সামনে হাত তুলে শপত করে বলেন বর্তমান এমপির সাথে আমরা ঐক্যবদ্ধ আছি, আগামীতেও ঐক্যবদ্ধ থাকবো এসব কথা যুবলীগের সভাপতি ময়নার কাছে অঙ্গিকার করেছে প্রাপ্ত খবরে তা জানা গেছে।
You must be logged in to post a comment.