একেএম বাবু, রাজশাহী।।
রাজশাহীর তানোর কামারগাঁ ইউপির ৬ নম্বর ওয়ার্ড অাওয়ামী যুবলীগের অায়োজনে ২৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে অত্র বাজারে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে ইউপি যুবলীগের সভাপতি তোফায়েল হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি তানোর উপজেলা যুবলীগের সভাপতি, কলমা ইউনিয়ন পরিষদের দু বারের সকলের জনপ্রিয় চেয়ারম্যান, লুৎফর হায়দার রশিদ ময়না উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি কামারগাঁ ইউপি অা,লীগের সভাপতি, ফজলে রাব্বি ফরহাদ তিনিও উপস্থিত ছিলেন। এদিকে কর্মী সভাতে যারা ছিলেন, তারা হলেন, জোবায়ের ইসলাম,গোদাগাড়ী উপজেলার সাবেক সভাপতি শফিকুল সরকার, মহিলালীগ সভা নেত্রী সোনিয়া সরদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, তোফাজ্জল হোসেন তোফা, যুগ্নসাধারন সম্পাদক, রামকমল সাহা, মনিন্দ্রনাথ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোবারক হোসেন সহ স্থানীয় অাওয়ামী যুবলীগের স্থানীয় নেতা কর্মীরা উক্ত সভাতে উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রধান অতিথি লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ১ তানোর গোদাগাড়ী অাসনের হরিপুর ভোট সেন্টারে অালহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে (৬নম্বর ওয়ার্ডের সাধারন ভোটারেরা) এবারে ব্যাপক ভোটে নৌকার বিজয় করাবে? এবং তিনি বলেন, অাগামী দিনে যা যা করা দরকার সে গুলোর সঠিক পরিকল্পনা করে উপস্থিত নেতা কর্মীদের পরামর্শ দিয়েছেন ময়না চেয়ারম্যান। এছাড়া অাগামীতে এ ধরনের সভার অায়োজন করার জন্য সকল নেতা কর্মীদের প্রতি সব ধরনের সহযোগিতা করার কথা বলেন, ফজলে রাব্বি ফরাদ।