রাজশাহীর তানোর কামারগাঁতে ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮, ৯:১৪ পূর্বাহ্ন

একেএম বাবু, রাজশাহী।।
রাজশাহীর তানোরে বাংলাদেশ ছাত্রলীগ  কামারগাঁ ইউপির ৯ নম্বর ওয়ার্ডের অায়োজনে অাসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১লা সেপ্টেম্বর শনিবার বিকেলে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির সভাপতিত্বে, প্রধান অতিথি কামারগাঁ ইউনিয়ন অা,লীগের সফল সভাপতি ফজলে রাব্বি ফরহাদ উপস্থিত ছিলেন।এদিকে ছাত্রলীগের সভাতে প্রধান বক্তা,তানোর উপজেলা ছাত্রলীগের সভাপতি এসকে সানী তিনিও ছাত্র লীগের কর্মী সভাতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে  যারা উপস্থিত ছিলেন তারা হলেন, তানোর থানা অা,লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, তোফাজ্জল হোসেন তোফা, থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক, শাওন সহ অত্র ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অপরদিকে জানা গেছে কামারগাঁ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রকি, সাধারন সম্পাদক, লিটন মীর,এবং সাংগঠনিক সম্পাদক, অাকিবুল অাকাশ মৃধা তারাও  উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 প্রাপ্ত খবরে জানা গেছে প্রধান অতিথি ফজলে রাব্বি ফরহাদ বলেন অাসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অালহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষে নৌকা প্রতীকের ভোট বৃদ্ধির জন্য সকলের প্রতি অাহব্বান জানিয়েছেন কামারগাঁ ইউনিয়ন অা,লীগের সফল সভাপতি ফজলে রাব্বি ফরহাদ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ