রাজশাহীর তানোর কামারগাঁতে যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত 

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮, ১০:৩০ অপরাহ্ন

একেএম,বাবু রাজশাহী।।

রাজশাহীর তানোরে কামারগাঁ ইউপির চার নম্বর ওয়ার্ড যুবলীগের অায়োজনে ৩০শে অাগস্ট বৃহস্পতিবার বিকেলে শ্রীখন্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ের চত্তরে যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে, তানোর উপজেলা যুবলীগের সফল সভাপতি,কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা ছিলেন, গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকার। এছাড়া অারো যারা উপস্থিত ছিলেন, থানা মহিলা লীগ সভানেত্রী সোনিয়া সরদার, অত্র উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক, জোবায়ের হোসেন, থানা কমিটির সদস্য মোবারক হোসেন, কামারগাঁ ইউপি যুবলীগ সভাপতি তোফায়েল হোসেন সহ স্থানীয় যুবলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন অাগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তানোরের কৃতি সন্তান অালহাজ্ব ওমর ফারুক চৌধুরীর হাতকে শক্তিশালি করতে যুবলীগের কমিটির সংস্কার করা হচ্ছে। বক্তারা বলেন রাজশাহী ১ অাসনে এমপি হিসেবে ফারুক চৌধুরী অাছে এবং অাগামীতেও তিনি এমপি থাকবে এসব কথা বক্তা বলেন। খোজ খবরে জানা গেছে, অত্র ওয়ার্ডের যুবলীগের নেতা কর্মীদের উক্ত কর্মী সভার বিষয়ে সঠিক অনুষ্ঠানের খবর জানানো হয়নি বলে অনেকে ওয়ার্ড যুবলীগের সভাপতিকে এ বিষয়ে দায়ি করেছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ