একেএম বাবু, রাজশাহী।।
রাজশাহীর তানোরে সরনজাই উচ্চ বিদ্যালয়ের সকলের শ্রদ্ধাভাজন বন্ধু সুলভ সহকারী শিক্ষক অাশরাফুল ইসলামের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে ১৫ সেপ্টেম্বর শনিবার বিকেলে স্কুল চত্বরে অনুষ্ঠিত হয়েছে।এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অাব্দুল হান্নানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অা,লীগের ইউপি সভাপতি, অাব্দুল মালেক উপস্থিত ছিলেন।
এদিকে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষক অাশরাফুল ইসলামের পুরাতন ছাত্ররা তারা হলেন, চান্দুড়িয়া অাবু বকর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক, মুখলেসুর রহমান, তালন্দ কলেজের প্রভাষক, নজরুল ইসলাম ও অাব্দুল মান্নান , ইসলামী ব্যাংক কর্মকর্তা অাফতাব অালী, সরনজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, রাতল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্পব কুমার ঘোষ সহ শিক্ষক অাশরাফুল ইসলামের পুরাতন শত খানেক ছাত্ররা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাতে করে সরনজাই স্কুলে বিদায় অনুষ্ঠানে পুরাতন ছাত্র দের মিলন মেলায় রুপ নিয়েছে।
প্রাপ্ত খবরে জানা গেছে, অত্র বিদ্যালয়ের পুরাতন ছাত্ররা বিভিন্ন ধরনের উপহার পুরাতন ছাত্ররা প্রিয় শিক্ষকের হাতে তাদের উপহার তুলে দিয়েছে এবং প্রিয় শিক্ষকের জন্য শ্রদ্ধা ভরে দোয়া করতে দেখা গেছে। অপরদিকে, সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাব্দুল মালেক তার বক্তব্যে বলেন, অাশরাফুলের মতো হয়তো বন্ধু সুলভ, সব দিক দিয়ে ভালো শিক্ষক অার সরনজাই উচ্চবিদ্যালয়ে অাসবে না, তাই তার জন্য কান্না ভরে মঙ্গল কামনা করেছেন চেয়ারম্যান অাব্দুল মালেক।