রাজশাহীর তানোরে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবসভা অনুষ্ঠিত 

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১১ নভেম্বর, ২০১৮, ৭:৩৯ অপরাহ্ন

একেএম বাবু, রাজশাহী।।

রাজশাহীর তানোর পাঁচন্দর ইউনিয়নের ভিমপাড়া গীর্জা মাঠে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেল চারটায় অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাপ্ত খবরে জানা গেছে উক্ত সভাতে প্রধান অতিথি হিসেবে তানোর উপজেলা যুবলীগের সভাপতি, কলমা ইউনিয়ন পরিষদের দুবারের চেয়ারম্যান যুব সমাজের অহংকার যুবরাজ লুৎফর হায়দার রশিদ ময়না উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তাছাড়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক, জোবায়ের হোসেন প্রধান বক্তা হিসেবে তিনিও বক্তব্য রাখেন।

এদিকে বিশেষ অতিথি পাঁচন্দর ইউপি অা,লীগের সভাপতি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাব্দুল মতিন সহ গোদাগাড়ী উপজেলা যুবলীগের (সাবেক) সভাপতি, মাঠ কাঁপানো বক্তা সফিকুল সরকার বক্তব্য দিয়েছেন। যুবলীগের ইউনিয়ন সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে,সাধারন সম্পাদক রেজাউল ইসলাম পরিচালনায়, স্থানীয় এক ঝাক যুবলীগের নেতা কর্মীরা উক্ত সভাতে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, এমপি ওমর ফারুক চৌধুরী একমাত্র তানোর গোদাগাড়ীর নৌকার মাঝি অাছে এবং অাগামীতে থাকবে।

তিনি বলেন ওমর ফারুক চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে এমপি পদে নির্বাচিত করতে হবে, তাহলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে? তিনি বলেন,নৌকা প্রতীকের জন্য এ অাসনের সব দিক দিয়ে ওমর ফারুক চৌধুরী ফিট, সে কারনে তরুন ভোটারেরা এবার তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।

তিনি বলেন অাগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিজেদের দখলে অানতে যা যা করা দরকার সকলে মিলে মিশে এক সংঙ্গে তাই করতে হবে। এসব বক্তব্য শোনার পর উপস্থিত যুবক যুবতীরা উপজেলা যুবলীগের সভাপতির সামনে হাত তুলে শপত করে বলেন বর্তমান এমপির সাথে অামরা ঐক্যবদ্ধ অাছি, অাগামীতেও ঐক্যবদ্ধ থাকবো এসব কথা উপস্থিত নেতা কর্মীরা উপজেলা যুবলীগের সভাপতির কাছে অঙ্গিকার করেছে প্রাপ্ত খবরে তা জানা গেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ