রাজশাহীর তানোরে মৎস্য জীবিদের সমস্যা সমাধান করলেন ফজলে রাব্বি

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮, ৩:৪০ অপরাহ্ন

একেএম বাবু,  রাজশাহী।।

তানোর কামারগাঁ ইউনিয়নের মৎস্য জীবিদের অনেক পুরনো দিনের সমস্যা মিট করলেন অত্র ইউপির অাওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বি ফরহাদ। এদিকে,অাজ ১১ সেপ্টেম্বর শনিবার দুপুরে মাদারীপুর পাটি অফিসে এ সভাটি হয়েছে। এতে ফজলে রাব্বি ফরহাদের সভাপতিত্বে,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানা সদস্য রামকমল সাহা, কামারগাঁ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড অা,লীগের সভাপতি ও বর্তমান মেম্বার অালাউদ্দিন, শফিকুল ইসলাম বকুল মেম্বার, সংরক্ষিত নারী সদস্য সুমতি রানী, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক নির্মল সরকার, উক্ত সভাতে উপস্থিত ছিলেন। তাছাড়া অারো যারা উপস্থিত ছিলেন, ৪নম্বর ওয়ার্ড অা,লীগের সভাপতি, অহিদুর রহমান শিমুল এবং নয় নম্বর ওয়ার্ড সভাপতি, গিয়াস উদ্দিন, যুবলীগের রনজিৎ কুমার সহ স্থানীয় অনেকে উক্ত সভাতে উপস্থিত ছিলেন। প্রাপ্ত খবরে জানা গেছে, মালশিরা, রঘুনাথপুর, বিহারইল ও বাতাসপুর মৎস্য জীবি তাদের দু পক্ষের মধ্যে অনেক পুরনো দিনের সমস্যাটি সুন্দর ভাবে নিরসন করা হয়েছে? তাতে ভুক্তভুগিরা এ বিষয়ে ইউনিয়ন অা,লীগ সভাপতির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
অপরদিকে, ফজলে রাব্বি ফরহাদ বলেন, অাগামী দিনে এমপি অালহাজ্ব ওমর ফারুক চৌধুরীর সাথে পরামর্শ করে মৎস্য জীবিদের মতবিনিময় করার প্রস্তাব দেয়াতে তাদের পক্ষ থেকে করতালি পড়েছে। মেম্বার অালাউদ্দিন তার বক্তব্যে বলেন, উক্ত সভা থেকে ওমর ফারুক চৌধুরীর পক্ষে তিনি নৌকার জন্য ভোট ও দোয়া চেয়েছেন।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ