একেএম বাবু, রাজশাহী।।
রাজশাহীর তানোর কামারগাঁ বাজারে তানোর গোদাগাড়ীর (এমপি) ওমর ফারুক চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তানোরের মুক্তিযোদ্ধাদের সন্মান এবং তাদের সৃতি গুলি ধরে রাখার জন্য মিউজিয়াম উপহার দিয়েছেন তা হচ্ছে কামারগাঁর মাটিতে।এদিকে, পরিদর্শন অাজ ১৮ই সেপ্টেম্বর বুধবার দুপুরে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম রাব্বি তিনি দখল হয়ে যাওয়া স্থানটি সরেজমিনে পরিদর্শন করেন। তাছাড়া ঐ সময় নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম রাব্বির সংঙ্গে উপস্থিত ছিলেন,তানোর উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান বন্দনা রানী।
প্রাপ্ত খবর সূত্রে জানা গেছে, নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বিকে অত্র এলাকার স্থানীয় সচেতন নাগরিকেরা দখল হয়ে যাওয়া জায়গাটিতেই, মিউজিয়ামের সঠিক স্থান হবে। সে কারনে সংবাদ কর্মীর মাধ্যমে জোরালো ভাবে সরকার প্রধানের কাছে এ দাবী তুলে ধরেছেন। অপরদিকে,তানোর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার অাব্দুল ওহাবের কাছে এ বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন,সাধারন জনগনের এ দাবীর সাথে তার পক্ষ থেকে সহমত রয়েছে বলে খোজ খবরে জানা গেছে।