রাজশাহীর তানোরে প্রাইভেটকারসহ দু হাজার ইয়াবা ও তিন জন আটক

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮, ৪:৩৬ অপরাহ্ন

একেএম বাবু, রাজশাহী ।।

রাজশাহীর তানোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেট কার সহ তিন জনকে আটক করেছে তানোর থানার চৌকশ পুলিশের টিম। ২৪শে অক্টোবর মঙ্গলবার বিকেলে অত্র থানার মোড়ে এ অভিযান পরিচালনা করেন তানোর থানা তদন্ত ওসি রাকিবুল হাসান এ তথ্য সংবাদ কর্মীদের নিশ্চিত করেন। অাটক কৃতরা হলেন, নাটোরের বাদশা মিয়ার ছেলে বকুল, রাজশাহীর পুঠিয়া থানার বারইপাড়ার অাফসারের ছেলে মুক্তার এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার মোবারকপুর গ্রামের মৃত জিল্লারের ছেলে সাদেকুল সহ তিন জনকে অাটক করে জেল হাজতে প্রেরন করেছে তানোর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার মোড়ে (ঢাকা মেট্রো খ ১৩-০৮৬৭) একটি প্রাইভেট কার তল্লাশি করা হয়। ঐসময়ে তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা প্রাইভেট কার সহ তিন জনকে অাটক করে তানোর থানা পুলিশ মাদকদ্রব্য অাইনে তাদের মামলা করেছে বলে জানা গেছে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ