একেএমবাবু, রাজশাহী।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অাসন্ন ৩০শে ডিসেম্বর নৌকার পক্ষে গনজোয়ার সৃষ্টির লক্ষে কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে নৌকার লিফলেট বিতরন ও জনসংযোগ করছেন। সরকার দলীয় চেয়ারম্যান ও অাওয়ামী লীগের নেতা কর্মী, জেলা ও মহানগর থেকে ছাত্রলীগের নেতা কর্মীরা গত বুধবার তানোর থানার মোড় সহ বিভিন্ন এলাকাতে গনসংযোগ করতে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের মেয়ে অর্না জামানকে দেখা গেছে।
এদিকে ২০শে ডিসেম্বর বৃহস্পতিবার সকালে বাধাইড় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সাধারন ও মহিলা ভোটারদের সাথে দেখা করে কুশল বিনিময় এবং বাড়ি বাড়ি নৌকার পক্ষে লিফলেট বিতরন তাছাড়া বঙ্গবন্ধুর কন্যা সভানেত্রী শেখ হাসিনার উন্নয়নের গুলি তুলে ধরছেন এছাড়া রাজশাহী ১ (তানোর-গোদাগাড়ী) অাসনে নৌকা প্রতীক বিপুল ভোটে বিজয়ের লক্ষে ওমর ফারুক চৌধুরীর পক্ষে বাঁধাইড় ইউনিয়ন অা,লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান অাবুল কালাম অাজাদ স্থানীয় নেতা কর্মীদের নিয়ে উৎসব মুখর পরিবেশে গনসংযোগ করছেন সরেজমিনে দেখা গেছে।
এদিকে গনসংযোগের জোয়ার তুলেছেন কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না সহ স্থানীয় অা,লীগের ছোট বড়দের সাথে নিয়ে মহিলা ভোটার অাদিবাসি ভোটারদের কাছে বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরীর উন্নয়নের ধারা গুলি তুলে ধরছেন এবং নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন। কলমা এলাকার ভোটারেরা জনপ্রিয় চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার সুন্দর উপস্থাপন করায় সকলে মুগ্ধ হয়ে এবারের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার অঙ্গিকার করছে বলে বিভিন্ন সংবাদ সূত্রে জানা গেছে ।
You must be logged in to post a comment.