একেএম,বাবু রাজশাহী।।
তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাবুল কাশেম অাজ ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে এক হাজার চল্লিশ জন অসহায় পরিবারের মাঝে দশ টাকা কেজি হারে ৩০ কেজি করে চাউল শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান অাবুল কাশেম।
ঐ সময় তালন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান মেম্বার সহ অারো অনেকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিকে,চাউল বিতরন কালে প্রধান অতিথি হিসেবে চেয়ারম্যান অাবুল কাশেম তার বক্তব্যে বলেন,গতবারে জাতীয় সংসদ নির্বাচনের সময়ে জনগনকে দশ টাকা কেজি চাল খাওয়াবেন, সে ওয়াদা পালন করেছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি বলেন এবারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ে অসহায় পরিবারেরা দশ টাকা কেজি করে তিন শত টাকাই ৩০ কেজি চাল পেয়ে তারা সকলে খুব খুশি। তিনি বলেন,সব কিছু ভুলে অাবারো প্রধানমন্ত্রীর কাছে এমপি ফারুককে নৌকার মাঝি দিলে অাগামীর বিজয় সু-নিশ্চিত হবে বলে চেয়ারম্যান অাবুল কাশেম মন্তব্য করে এ সব কথা বলেন।