কেএম বাবু,রাজশাহী।।
রাজশাহীর তানোরে উপজেলা যুবলীগের সভাপতি, কলমা ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার নেতৃত্বে,অাগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনে দিনে যুবলীগ সু-সংগঠিত হচ্ছে? এদিকে বিভিন্ন এলাকার মধ্যে প্রাপ্ত খবরে জানা গেছে, উপজেলা যুবলীগের নির্দেশ অনুযায়ী অাগামী ১২ সেপ্টেম্বর কামারগাঁ ইউপির ৬ নম্বর ওয়ার্ডে ঝরে পড়া নেতাদের কাঠছাট করে নতুন পুর্ন কমিটি গঠন করা হবে। সে উপলক্ষে অত্র উপজেলা যুবলীগের সভাপতি, লুৎফর হায়দার রশিদ ময়না উক্ত কর্মী সভাতে উপস্থিত থাকবে। অার সে কারনে কামারগাঁ ইউপির ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা কর্মীদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।এদিকে উক্ত অনুষ্ঠানে যুবলীগের নেতা কর্মীদের উৎসাহ বৃদ্ধিতে প্রধান বক্তা সফিকুল সরকার তাছাড়া তানোর থানা যুবলীগের সাধারন সম্পাদক জোবায়ের হোসেন সহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত থাকবেন। জানা গেছে, অত্র উপজেলা যুবলীগের সভাপতি তিনি প্রতিদিন সংগঠন সম্প্রসারনের জন্য ব্যস্তসময় পার করছেন। তিনি যুবলীগের কর্মী সভা গুলোতে উপস্থিত থেকে তার বক্তব্যে বলেন, অাগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হলে এখন থেকে সবাইকে মাঠে নেমে নৌকার পক্ষে ভোট চাইতে হবে। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (রাজশাহী১) অাসনে একমাত্র নৌকার মাঝি শেখ হাসিনার অাস্থাভাজন ব্যক্তি ওমর ফারুক চৌধুরী। তিনি এমপি হিসেবে অাছেন অাগামীতেও এমপি হিসেবে থাকবেন? ময়না চেয়ারম্যান তানোর যুবলীগের নেতা কর্মীদের প্রতি নিজ নিজ পাড়া মহল্লাতে ভোট বৃদ্ধি করার জন্য সকল মাঠ পর্যায়ের কর্মীদের এ বিষয়ে অাহব্বান জানিয়েছেন। অপরদিকে জানা গেছে, কামারগাঁ ইউপির ৬নম্বর ওয়ার্ডে সঠিক ভাবে যুবলীগের কার্যক্রমের সাথে কাজ করতে অাগ্রহী প্রকাশ করেছেন তারা হলেন, সোহেল রানা, রাজিব, হাফেজ, খোকন, রুবেল হোসেন, ইসলাম, রাজ্জাক, মতিউর রহমান, কামরুল,জাকির,অালমঙ্গীর হোসেন, শামিম, মিলন,জয়, রানা কমলা সহ অারো অনেকে যুবলীগের অনুষ্ঠানে উপস্থিত থেকে ময়না এবং এমপি ফারুকের হাতকে শক্তি শালি করবে।