একেএম,বাবু, রাজশাহী।।
রাজশাহীর তানোরে পাঁচন্দর ইউপির ২ নম্বর ওয়ার্ড যুবলীগের অায়োজনে ২ সেপ্টেম্বর রবিবার বিকেলে বনকেশর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যুবলীগের কর্মী সভা সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।উক্ত কর্মী সভাতে ওয়ার্ড যুবলীগের সভাপতির সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে, তানোর উপজেলা যুবলীগের সফল সভাপতি,কলমা ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত লড়াকু সৈনিক ও জনপ্রিয় চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা ছিলেন, গোদাগাড়ী উপজেলা যুবলীগের (সাবেক) সভাপতি শফিকুল সরকার। অনুষ্ঠানে অারো যারা উপস্থিত ছিলেন,পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাব্দুল মতিন, যুবলীগের অত্র থানার সাধারন সম্পাদক, জোবায়ের হোসেন, পাঁচন্দর ইউপি যুবলীগের সভাপতি রবিউল ইসলাম সহ স্থানীয় এক ঝাক যুবলীগের নেতা কর্মীরা উক্ত কর্মী সভাতে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অাগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তানোরের প্রিয় ব্যক্তি এবং শহীদ পরিবারের সন্তান, জেলা অা,লীগের সংগ্রামী জননেতা অালহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে অাবারো বিজয় করানোর জন্য যুবলীগের দুর্বল কমিটির সংস্কার করা হচ্ছে। ময়না বলেন, রাজশাহী ১ অাসনে এমপি হিসেবে ফারুক চৌধুরীকে বিজয় করাতে যা যা করা দরকার নির্বাচনের সময়ের অাগে সেগুলোই করতে হবে। অপরদিকে উপস্থিত স্থানীয় যুবলীগের নেতা কর্মীরা হাত তুলে শপত করে বলেন, জেলা অা,লীগের সভাপতি সংগ্রামী জননেতা অালহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে অাগামী ২৭শে ডিসেম্বর নৌকার বিজয় ছিনিয়ে নিয়ে ফারুক চৌধুরীকে তিন বারের এমপি নির্বাচিত করবে বলে সকলে এক সাথে হাত তুলে অঙ্গিকার করেছে স্থানীয় যুবলীগ নেতারা।