রাজশাহীর তানোরে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা  

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯, ১:১০ অপরাহ্ন

একেএম বাবু, রাজশাহী ।।

রাজশাহীর তানোরে বাংলাদেশ অাওয়ামী লীগের পক্ষে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে একমাত্র নৌকার মনোনিত চেয়ারম্যান পদ প্রার্থী লুৎফর হায়দার রশিদ ময়না।

তিনি ১১ই ফেব্রুয়ারি সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সংঙ্গে নিয়ে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিতে দেখা গেছে। এদিকে লুৎফর হায়দার রশিদ ময়নার সংঙ্গে ছিলেন উপজেলা চত্তরে উপস্থিত ছিলেন থানা অাওয়ামীলীগের সহ সভাপতি খাদেমুন নবী বাবু চৌধুরী, সাধারন সম্পাদক অাব্দুল্লাহ আল মামুন, তানোর পৌর সাধারন সম্পাদক অাবুল কালাম আজাদ প্রদীপ সরকার, কলমা ইউপি আ’লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সরনজাই ইউপি চেয়ারম্যান অাব্দুল মালেক, পাঁচন্দর ইউনিয়ন চেয়ারম্যান অাব্দুল মতিন, কামারগাঁ ইউপি অা,লীগের সভাপতি ফজলে রাব্বি ফরহাদ উপস্থিত ছিলেন।

তাছাড়া তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাবুল কাশেম, বাঁধাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাতাউর রহমান, চান্দুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমান, থানা যুবলীগ সদস্য মোবারক হোসেন, তালন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অাবুল হাসান, কামারগাঁ ইউপি মেম্বার অালাউদ্দিন, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক, সারোয়ার হোসেন শাওন, কলমা ইউপি ছাত্রলীগ সভাপতি মোরশেদুল মোমেনিন রিয়াদ সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা যুবলীগের যুবরাজ লুৎফর হায়দার রশিদ ময়নার পক্ষে মনোনয়ন পত্র উৎসব মুখর পরিবেশে জমা দিয়েছেন।

অপরদিকে মনোনয়ন পত্র জমা দেয়ার পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এছাড়া লুৎফর হায়দার রশিদ ময়নার কাছে জানতে চাইলে তিনি তানোর উপজেলার সকল নাগরিক ভোটারদের কাছে দোয়া ও অার্শিবাদ চেয়েছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ