কেএম,বাবু রাজশাহী।।
রাজশাহীর তানোরে পাঁচন্দর ইউপির ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের অায়োজনে ৯ই সেপ্টেম্বর রবিবার বিকেলে কৃষ্ণপুর হাট চত্তরে যুবলীগের কর্মী সভা ও রাজশাহী জেলা যুবলীগের সাধারন সম্পাদক খালেদ ওয়াসী কেটুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উক্ত কর্মী সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে, তানোর উপজেলা যুবলীগের সফল সভাপতি,কলমা ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক, জোবায়ের ইসলাম সহ অারো যারা উপস্থিত ছিলেন তারা হলেন, পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাব্দুল মতিন, প্রধান বক্তা, গোদাগাড়ী উপজেলা যুবলীগের (সাবেক) সভাপতি শফিকুল সরকার।পাঁচন্দর ইউপি যুবলীগের সভাপতি রবিউল ইসলাম সহ স্থানীয় এক ঝাক যুবলীগের নেতা কর্মীরা উক্ত কর্মী সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জানা গেছে।