একেএম. বাবু, রাজশাহী।।
রাজশাহীর তানোরে জাতীয় নির্বাচন উপলক্ষে দিন দিন ওয়ার্ডে ওয়ার্ডে এমপি ওমর ফারুক চৌধুরী ও খালেদ ওয়াসী কেটুর মৃত্যুতে দোয়া মাহফিল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাপ্ত খবরে জানা প্রতি দিনের ন্যায় তানোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের অায়োজনে, ১৭ই সেপ্টেম্বর সোমবার বিকেলে, গোকুল মাদ্রাসা মাঠে কর্মী সভা এবং জেলা যুবলীগের সাধারন সম্পাদক,খালেদ ওয়াসী কেটুর মৃত্যুতে দোয়া মাহফিলও হয়েছে। এদিকে, প্রধান অতিথি হিসেবে, তানোর উপজেলা যুবলীগের সভাপতি ও কলমা ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান, লুৎফর হায়দার রশিদ ময়না তিনি উপস্থিত ছিলেন। এবং প্রতিটি সময় লুৎফর হায়দার রশিদ ময়নার সাথে সার্বিক সহযোগিতা করছেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক, জোবায়ের ইসলাম।
সভাতে, অারো যারা ছিলেন,পৌর অা,লীগের সভাপতি, ইমরুল হক। প্রধান বক্তা, শফিকুল ইসলাম সরকার বক্তব্য রাখেন। তাছাড়া, পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো, সাধারন সম্পাদক,অাব্দুল ওহাব সহ স্থানীয় এক ঝাক যুবলীগের নেতা কর্মীরা উক্ত সভাতে উপস্থিত ছিলেন। অতিথি বলেন,এমপি ওমর ফারুক চৌধুরীকে ভোট দিয়ে নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।তাই তিনি সকলের প্রতি নৌকা প্রতীকের নতুন ভাবে ভোট বৃদ্ধির অাহব্বান জানান চেয়ারম্যান ময়না। তাছাড়া অাগামীতে তাকে এমপি হিসেবে ধরে রাখার জন্য যা যা করা দরকার, উপস্থিত যুবলীগের নেতা কর্মীরা থানা সভাপতির সামনে হাত তুলে শপত করেন। এমপি সাথে অাছি অাগামীতে ঐক্যবদ্ধ থাকবে স্থানীয় নেতা কর্মীরা উপজেলা যুবলীগের সভাপতির কাছে অঙ্গিকার করেছে।