রাজশাহীর তানোরে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় নবীনদের বরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯, ৮:৪২ পূর্বাহ্ন

একেএম বাবু, রাজশাহী।।

রাজশাহীর তানোরে পাড়িশো দুর্গাপুর উচ্চ বিদ্যালয় চত্বরে ২৪শে জানুয়ারি বৃহস্পতিবার সকালে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়, নবীনদের বরন ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে স্কুল সভাপতি সচীপদ মন্ডলের সভাপতিত্বে, জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন প্রধান অতিথির গুরুত্বপূর্ণ  বক্তব্য প্রদান করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা আ’লীগের সাধারন সম্পাদক অাব্দুল্লাহ অাল মামুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার অামিরুল ইসলাম, কামারগাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মসলেম উদ্দিন, ইউপি অা,লীগের সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, সাধারন সম্পাদক সুফিকামাল মিন্টু, অত্র স্কুলের প্রধান শিক্ষক রাম কমল,ওয়ার্ড মেম্বার সফিকুল ইসলাম বকুল সহ অনুষ্ঠানে অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে এ স্কুলের সভাপতি সচীপদ মন্ডলকে তিন বার সভাপতি করার জন্য স্থানীয় অা,লীগের নেতা কর্মীদের মাঝে প্রধান শিক্ষকের প্রতি ক্ষোভ ও উত্তেজনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সরেজমিনে এসব কথা জানা গেছে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছাত্র ছাত্রীদের থেকে বিভিন্ন হারে চাঁদা নিয়ে দুপুরের খাবার বিকেল সাড়ে তিনটাই দেওয়াতে মা অবিভাবক সহ উপস্থিত সুধি জন এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছে।

অপরদিকে পাড়িশো দুর্গাপুর দাখিল মাদ্রাসার ২০১৯ সালের পরিক্ষার্থীদের বিদায় বরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানোর উপজেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক অাব্দুল্লাহ অাল মামুন, চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, চেয়ারম্যান মসলেম উদ্দিন, ফজলে রাব্বি ফরহাদ, থানা সদস্য মনিরুল ইসলাম মনির সহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন। এদিকে জেলা অা,লীগের সভাপতি অালহাজ ওমর ফারুক চৌধুরী এমপির প্রতি অবহেলিত মাদ্রাসাটি ১৭ বছর থেকে বিল বেতন না পেয়ে অনেক কষ্টে শিক্ষকদের পরিবার মানবেতর জীবন যাপন করছে। বিদায়ী ছাত্র ছাত্রী রা তাদের বক্তব্যে মাদ্রাসার বিল বিতন বিষয়ে বঙ্গবন্ধুর কন্যা মমতাময়ী মা শেখ হাসিনার কাছে সার্বিক সহযোগিতা চেয়েছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ