রাজশাহীর তানোরে নির্বাচনকে সামনে রেখে অা,লীগের বর্ধিত সভা

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮, ১০:১৪ অপরাহ্ন

একেএম বাবু, রাজশাহী।।
রাজশাহীর তানোরে কামারগাঁ ইউপির ৬ নম্বর ওয়ার্ড অা,লীগ সহ সকল অঙ্গ সংগঠনের অায়োজনে ১০ই সেপ্টেম্বর দুপুরে কামারগাঁ বাজার চত্বরে, একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভাতে প্রধান অতিথি, তানোর উপজেলা অাওয়ামী লীগের সাধারন সম্পাদক, অত্র ইউপির দুবারের (সাবেক) সফল চেয়ারম্যান অাব্দুল্লাহ অাল মামুন উপস্থিত ছিলেন।এদিকে,অারো যারা উপস্থিত ছিলেন তারা হলেন, তানোর উপজেলা মহিলা অাওয়ামী লীগের সভানেত্রী সোনিয়া সরদার, কামারগাঁ ইউপি অা,লীগের সভাপতি ফজলে রাব্বি ফরহাদ সহ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সহ কামারগাঁ ওয়ার্ডের সকল অঙ্গ সংগঠনের স্থানীয় নেতা কর্মীরা উক্ত স্থানে উপস্থিত ছিলেন। প্রাপ্ত খবরে জানা গেছে, অাগামী একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে এ ওয়ার্ডের সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে ভোট করবেন বলে অঙ্গিকার করেছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ