রাজশাহীর গোদাগাড়ীতে বহিরাগতদের নিয়ে রাব্বানীর গনসংযোগের অভিযোগ

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৪৬ অপরাহ্ন

একেএম বাবু, রাজশাহী।।
তানোর উপজেলা অাওয়ামী লীগের সভাপতি, মুন্ডুমালা পৌরসভার মেয়র গোলাম রাব্বানী গত ১৪সেপ্টম্বর শুক্রবার দিন ব্যাপি অত্র উপজেলার বিভিন্ন এলাকাতে বহিরাগতদের সাথে নিয়ে নির্বাচনী গনসংযোগ করতে দেখা গেছে।
এদিকে তিনি -গোদাগাড়ী পৌরসভার কেল্লা বারুই পাড়া জামে মসজিদে নামাজ অাদায় করেন এবং নামাজ শেষে তার বাবা মার জন্য ৫ হাজার টাকা দান করার খবরও পাওয়া গেছে।
প্রাপ্ত খবর সূত্রে জানা গেছে, মুন্ডুমালা পৌরসভা থেকে প্রায় শতাধিক মোটরসাইকেল যোগে গোদাগাড়ীর বিভিন্ন এলাকাতে শোডাউনের মাধ্যমে গনসংযোগ করেছেন। তাছাড়া গোলাম রাব্বানীর সাথে গোদাগাড়ীর দলীয় পদ ধারী কোন নেতা কর্মীদের তার সাথে দেখা যায়নি? এছাড়া তিনি জুম্মার নামাজ শেষে গোদাগাড়ী পৌরসভা ক্যাম্পাসে সংক্ষিপ্ত সভার অায়োজন করেন।
অপরদিকে-গোদাগাড়ী উপজেলার অাওয়ামী লীগের সাধারন সম্পাদক, অাব্দুর রশিদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অাওয়ামী লীগ হচ্ছে বড় দল যে কেউ মনোনয়ন চাইতে পারে তাতে কোন সমস্যা নাই। কিন্তুু গোলাম রাব্বানী মুন্ডুমালার মোটরসাইকেল শোডাউন এবং বিএনপি জামাত লোকদের সাথে নিয়ে গোদাগাড়ীতে  গনসংযোগ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তিনি বলেন, তাতে করে মুল ধারা অাওয়ামী লীগের মধ্যে বিভেদ তৈরী করে বড় ধরনের ক্ষতি করা হচ্ছে? এবং নৌকা প্রতীকের সাধারন ভোটারেরা সংবাদ কর্মীদেরকে অনেকে বলেছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি এ সব বিষয়ে জরুরী ভাবে সঠিক দৃষ্টি দেয়ার দাবীর কথাও বলেন। এসবের কারনে সাধারন নৌকার ভোটারেরা বলেন, রাজশাহী জেলা অাওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, তানোর গোদাগাড়ীর বর্তমান (এমপি) অালহাজ্ব ওমর ফারুক চৌধুরী ছাড়া রাজশাহী১ অাসনে অন্য কোন এমপি পদপ্রার্থীকে মনোনয়ন দেয়া হলে বিরোধীদের মাঝে সহজে জয় হবে এসব কথা গোদাগাড়ী উপজেলার সাবেক যুবলীগ সভাপতি সফিকুল ইসলাম সরকার মন্তব্য করে বলেন।
Attachments area
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ