বিভিন্ন পাড়া-মহল্লা ও অলিগলিতে ঢোল ঢাল বাজিয়ে নৌকার পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা যেন জমে উঠেছে....
একেএমবাবু, রাজশাহী প্রতিনিধি ।।
রাজশাহীর গোদাগাড়ীর মান্ডইল বাজারসহ পাড়াগুলোতে নৌকার পক্ষে বিজয়ের লক্ষ্যে গণমিছিলে পরিণত হয়েছে।
বুধবার ২৬শে ডিসেম্বর’১৮ সন্ধ্যায় মান্ডইল বাজারের বিভিন্ন পাড়া-মহল্লা ও অলিগলিতে ঢোল ঢাল বাজিয়ে নৌকার পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা যেন জমে উঠেছে।
এদিকে নির্বাচনী প্রচার-প্রচারণায় ও মিছিলে অংশগ্রহণ করেন গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সফিকুল সরকার, জুলফিকার মাস্টারসহ স্থানীয় সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ফারুক চৌধুরীর প্রচারণায় তারা উপস্থিত ছিলেন।
এদিকে মুঠো ফোনে সফিকুল সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিকেলে তিনি আদিবাসি পাড়াতে অবহেলিত সাধারণ ভোটারদের কাছে উৎসব মুখর পরিবেশে ভোট প্রার্থনা করেছেন’ বলে গোদাগাড়ী প্রতিনিধি জিয়া উল্লা সূত্রে জানা গেছে।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.