রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হিরোইন সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার আর অন্য একজনকে পালাতক হিসেবে আসামি করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যে এ তথ্য জানান র্যাব।
র্যাব জানান, মঙ্গলবার (২৭ জুলাই) রাতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ০৭ নং দেউপাড়া ইউনিয়নের সারউইল এলাকায় অপারেশন পরিচালনা করেন র্যাব-৫ সিপিসি, মোল্লা পাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গোদাগাড়ী থানাধীন মাধবপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে রবিউল আউয়াল সুমন(২৩) কে ৩০০ গ্রাম হিরোইন, ০১টি মোবাইল ফোন, ০১ টি সীমকার্ড, ০১টি মেমোরিকার্ড সহ গ্রেফতার করা হয়।
আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮, এর ৩৬ (১) সারণী ৮(গ)/৪১ ধারার গোদাগাড়ী থানায় একটি মামলা করেছে। মামলায় ওই কাউন্সিলরকেও পলাতক আসামি করা হয়েছে। তাঁর নাম মোফাজ্জল হোসেন ওরফে মোফা (৫৮)। বাবার নাম মৃত সেতাবুর রহমান। বাড়ি গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি মহল্লায়। মোফাজ্জল পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
র্যাবের অভিযানে হেরোইনসহ হাতেনাতে ধরা পড়েছেন তাঁর সহযোগী রবিউল আউয়াল ওরফে সুমন (২৩)। সুমনের বাড়ি গোদাগাড়ী উপজেলার মাধবপুর গ্রামে। র্যাব জানায়, হেরোইন বিক্রির জন্য দুইজন ব্যক্তি অপেক্ষা করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একজন পালিয়ে গেলেও অপরজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিই পলাতক ব্যক্তির পরিচয় জানান। তাই পলাতক কাউন্সিলর মোফাজ্জল হোসেনকেও আসামি করা
You must be logged in to post a comment.