রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা (কোভিড-১৯) ইউনিটে একদিনে রেকর্ড ২২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যে মারা যাওয়াদের মধ্যে পাঁচজনের করোনা পজেটিভ ছিল। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন মারা যাওয়াদের ১৪ জনই রাজশাহীর। বাকিদের মধ্যে চাঁপাইনবাগঞ্জের একজন, নাটোরের একজন, নওগাঁর পাঁচজন। এদের মধ্যে ১২ জন পুরুষ ও ১০ জন নারী। মারা যাওয়াদের মধ্যে নয়জনের বয়স ৬১ বছরের উপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে চারজন, ৩১ থেকে ৪০ বছর বয়সের দুইজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ জন। এর মধ্যে রাজশাহীর ৪৭ জন, চাঁপাইনবাবগঞ্জের সাতজন, নাটোরের চারজন, নওগাঁর চাজন, পাবনার একজন, কুষ্টিয়ার একজন ও জয়পুরহাটের দুইজন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৬ জন। বুধবার সকাল ৬টা পর্যন্ত ৪০৫ বেডের বিপরীতে চিকিৎসাধীন আছেন ৪৬২ জন।
তিনি জানান, চিকিৎসাধীন রোগিদের মধ্যে রাজশাহীর ৩০৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৬ জন, নাটোরের ৩৫ জন, নওগাঁর ৪৩ জন, পাবনার ১৬ জন, কুষ্টিয়ার পাঁচজন, চুয়াডাঙ্গার একজন, জয়পুরহাটের একজন, দিনাজপুরের একজন ও মেহেরপুরের একজন। আইউসিইউতে চিকিৎসাধীন আছেন ২০ জন।
You must be logged in to post a comment.